এখনও পর্যন্ত সিলেট বিভাগের একটি মন্দিরেও কোনো সমস্যার সম্মুখীন হয়নি বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান।
তিনি আরও জানান, আমরা চাচ্ছি সবাই সামাজিক সম্প্রতির মাধ্যমে পালন করবো দূগাপূজা। এটা একটা উৎসব,আর যারা সনাতন ধর্মাবলম্বী তারা পূজা করবে আর আনন্দটা সবার বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দূগাপুজায় বিভিন্ন মন্ডব পরিদর্শন করেন।
পরে সন্ধ্যারপর উপজেলা সদর ইউনিয়নের রায়পারা (মধ্য তাহিরপুর) সার্বজনীন মন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায় ও উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি কথা গুলো বলেন।
তিনি আরও বলেন, সিলেট বিভাগে ২৭ শত প্লাস পূজা মন্ডব আছে, আর সুনামগঞ্জ সাড়ে ৪ শত পূজা মন্ডব। এর মধ্যে ৩২ টি পূজা মন্ডব তাহিরপুর উপজেলায় উৎসব মুখর পরিবেশ পালিত হচ্ছে। দূগাপূজা হচ্ছে আর আগামীতেও সবাই মিলে মিশে সম্প্রতির বন্ধনে থাকার আহবান জানান তিনি।
এ সময় তিনি আরও জানান,দূগাপূজা সম্পন্ন হচ্ছে আর আগামী একদিন বিসর্জন। এই বিসর্জন টাও সবাই মিলে মিশে সুশৃঙ্খল ও সুন্দর ভাবে সম্পন্ন হবে আর আজীবন এভাবেই সম্পন্ন হবে আশা করছি। আর আমার প্রতিনিধি ইউএনও তিনি কি করছেন তা দেখবো। সবাই ঐক্য বদ্ধ ভাবে কাজ করবেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী,সদর ইউনিয়ন বিএনপি আহবায়ক সাইদুল কিবরিয়াসহ মন্দির কমিটির সভাপতি,সম্পাদক সহ সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
