সংবাদ বিজ্ঞপ্তি · ১৯ অক্টোবর, ২০২৬ ৬:০৮ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেয়ারডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
এসএমপি মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ১২টা ৩০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের নাভানা সিএনজি পাম্পের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় জাফলং থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস থেকে ২৫ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়।
এসময় মো. আমিনুল হককে (২৭) নামে একজনকে আটক করা হয়। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ থানার নতুন জীবনপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
