Published on
:
2 min read
প্রেমঘটিত বিবাদ পৌঁছে গেল চূড়ান্ত হিংসায়। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিল এক তরুণী। তাঁকে বাঁচাতে গিয়ে বিপাকে পড়লেন আর এক তরুণী। ওই তরুণীর নাক কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ। বিহারের পাটনার ঘটনা। প্রকাশ্য রাস্তায় এমন হাড়হিম করা কাণ্ডে হতবাক প্রত্যক্ষদর্শীরা। গুরুতর জখম অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের তরফে এখনও নাম প্রকাশ করা হয়নি কারও।
একনজরে
বিহারের পাটনায় প্রেমঘটিত বিবাদকে কেন্দ্র করে চরম হিংসার ঘটনা ঘটেছে।
ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন এক তরুণী।
তাঁকে আটকাতে গিয়ে যুবকের বান্ধবীর নাক কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই তরুণীর বিরুদ্ধে।
আহত মহিলাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে আহত মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল।
পুলিশ সূত্রে খবর, আরওয়াল জেলার এক যুবকের সঙ্গে অভিযুক্ত তরুণীর প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলা এবং দু’লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, বিহারের আরওয়াল জেলার এক যুবকের সঙ্গে অভিযুক্ত তরুণীর প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবক মুসৌরির একটি সরকারি স্কুলে কেরানির কাজ করেন। তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবক তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। আরও অভিযোগ, একাধিক অজুহাত দেখিয়ে তাঁর থেকে দু’লাখ টাকাও হাতিয়ে নেন যুবক। কিন্তু তরুণী বিয়ের কথা বলতেই যুবক বেঁকে বসেন। সেই বিবাদ মেটাতেই তরুণীকে পাটনার একটি মহিলা থানায় নিয়ে যান ওই যুবক।
থানায় ঝামেলা চলাকালীন হঠাৎ সেখানে উপস্থিত হন যুবকের বান্ধবী ও তাঁর ভাই। এর পরেই দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একে অন্যকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। চরম উত্তেজনার মধ্যে আত্মহত্যার হুমকি দিয়ে থানা থেকে বেরিয়ে ইয়ারপুর রেললাইনের দিকে ছুটতে শুরু করেন তরুণী।
তাঁকে ট্রেনের সামনে ঝাঁপ দেওয়া থেকে আটকাতে পিছু পিছু ছোটেন যুবকের বান্ধবী। তিনি রেল লাইনের কাছ থেকে তরুণীকে টেনে ফেরানোর চেষ্টা করেন। তখনই পরিস্থিতি হিংসাত্মক রূপ নেয়। ক্ষিপ্ত হয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত তরুণী। সোজা তাঁর নাক কামড়ে ছিঁড়ে নেন তিনি। এর পরে রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে আহত মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
FAQ
১. প্রশ্ন: ঘটনাটি কোথায় ঘটেছে?
উত্তর: বিহারের পাটনায় ঘটনাটি ঘটেছে।
২. প্রশ্ন: কী অভিযোগ উঠেছে অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে?
উত্তর: আত্মহত্যার চেষ্টা আটকাতে যাওয়া যুবকের বান্ধবীর নাক কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
৩. প্রশ্ন: কেন বিবাদের সূত্রপাত হয়েছিল?
উত্তর: বিয়ের প্রতিশ্রুতি, শারীরিক সম্পর্ক এবং দু’লক্ষ টাকা নেওয়াকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত বলে জানা গিয়েছে।
৪. প্রশ্ন: যুবকের সঙ্গে অভিযুক্ত তরুণীর কত দিনের সম্পর্ক ছিল?
উত্তর: পুলিশ সূত্রে খবর, তাঁদের মধ্যে প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।
৫. প্রশ্ন: যুবকের বিরুদ্ধে কী কী অভিযোগ এনেছেন তরুণী?
উত্তর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলা এবং বিভিন্ন অজুহাতে দু’লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।