দাঙ্গার পর ফ্রান্সে কারফিউ জারি
সপ্তাহান্তের বিশাল বিক্ষোভ দাঙ্গায় রূপ নেওয়ায় বিপর্যস্ত ফ্রান্স। সোমবার প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু স্থানীয় কর্মকর্তাদের কারফিউ জারি করার আদেশ দিয়েছেন।
তিনি বলেন, তাদের লক্ষ্য হলো মানুষ, সম্পত্তি ও ব্যাবসা প্রতিষ্ঠানসমূহকে সুরক্ষিত করা।
প্যারিস কর্তৃপক্ষ সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত কিছু নির্দিষ্ট স্থানে লোকজনের প্রবেশ নিষিদ্ধ করেছে। এছাড়াও, কিছু এলাকায় রাত ৮টার পর সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। আরও বেশ কিছু জায়গায় কারফিউ জারি করা হয়েছে, যার মধ্যে উত্তরের শহর লিল এবং দক্ষিণের শহর নিস অন্তর্ভুক্ত রয়েছে।
শিক্ষার্থী এবং অন্যান্য গ্রুপগুলো সোমবারও বিক্ষোভ অব্যাহত রেখেছে। তারা লুভ্র জাদুঘরের প্রবেশপথ অবরোধ করলে, সারা দিনের জন্য জাদুঘরটি বন্ধ রাখা হয়।
ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং বিদ্যালয়সমূহের শোচনীয় অবস্থার উন্নতির জন্য বিক্ষোভকারীরা সরকারের নিকট দাবি জানিয়ে আসছে। উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে বাড়তে থাকা উত্তেজনার পর শনিবার সহিংসতা ছড়িয়ে পড়ে। সরকার জানিয়েছে, এই অস্থিরতায় তিন হাজারেরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।