কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশিত আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসছে কিনা, পড়াশোনায় অমনোযোগী কিনা, তাদের সময়টা কিভাবে ব্যয় করছে । ইত্যাদি বিষয় খেয়াল রাখতে হবে । তিনি আরো বলেন, ছেলে-মেয়ের পড়াশোনার দায়িত্ব শিক্ষকের যেমন রয়েছে, তেমনি অভিভাবকেরও আছে ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন ।
উক্ত প্রতিষ্ঠানের এডহক ম্যানিজিং কমিটির সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদের পরিচালনায়, শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমিও মফস্বল থেকে পড়াশোনা করেছি । কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় ও কেন্দুয়া সরকারি কলেজ থেকে পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই । পরবর্তীতে ডক্টরেট ডিগ্রিও অর্জন করি । কেন্দুয়ার অসংখ্য ছেলে - মেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে, দেশের গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করছে । তোমরাও পারবে । তোমারাই আগামী বাংলাদেশ বিনির্মানের কারিগর ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভুইঁয়া মজনু, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সিনিয়র সহসভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ ।
