ছবির ক্যাপশন: .
>> সুজন আহম্মেদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন-২০২৫ খ্রিষ্টাব্দে মে মাসের তৃতীয় সপ্তাহে, ২১ মে এর মধ্যে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ২০২৫ খ্রিষ্টাব্দের মে মাসের তৃতীয় সপ্তাহে, ২১ মের মধ্যে অনুষ্ঠিত হবে। এ উদ্দেশ্যে ইতোমধ্যে গঠিত নির্বাচনী কমিশন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠণতন্ত্র অনুযায়ী নির্বাচনের ন্যূনতম ২১ দিন আগে অর্থাৎ ২০২৫ খ্রিষ্টাব্দে এপ্রিল মাসের শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
জাকসুর নির্বাচন বিষয়ে পরামর্শের জন্য গত সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে পরামর্শ চেয়েছেন জাবি উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।
এত বছর পর জাকসুর নির্বাচনের ব্যবস্থা করায় শিক্ষার্থীরা আনন্দিত ও উচ্ছ্বসিত। শিক্ষার্থীরা বর্তমান ভিসিকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বলেন, আমরা এমন একজন চৌকোশ ও শিক্ষার্থীবান্ধব ভিসি পেয়েছি যার হাতধরে ২০২৫ সালে জাকসু নির্বাচন হতে চলছে। শিক্ষার্থীরা আরো বলেন ১৯৯২ সালের পর থেকে জাবিতে ১২ জন ভিসি দায়িত্ব পালন করেছেন ১২ জন ভিসির মধ্যে কারই সদইচ্ছা ছিলনা জাকসু নির্বাচন করার। তাঁরা লেজুর ভিত্ত্বিক ছাত্র রাজনীতির পক্ষে ছিল এতে ক্যাম্পাসে কিছু রাজনৈতিক ছাত্র সংগঠন আধিপত্ব বিস্তার করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে রাখত।
শিক্ষার্থীরা বর্তমান উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এর প্রসংশা করে বলেন, বর্তমান ভিসি মহোদয় সাধারন শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বৈঠক করে নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর মতো সম্পন্ন করা যায় সে বিষয়ে সাবার কাছে পরামর্শ চেয়েছেন। এবং নির্বাচনকে কেন্দ্র করে কোনপ্রকার অস্থিতিশীল পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
শিক্ষার্থীরা ভিসির প্রসংশা করে আরো বলেন, ২০২৪-২৫ স্নাতক সম্মান ভর্তিতে বর্তমান শিক্ষাবান্ধব ভিসি পোষ্য কোঠা ও ভিসি কোঠা বাতিল করেছেন।
উল্লেখ্য- বিগত ১৯৯২ সালে অধ্যাপক কাজী সালেহ আহমেদ উপাচার্য়ের দায়িত্বে থাকা অবস্থায় সর্বশেষ জাকসু নির্বাচন এর আয়োজন করেন ঐ নির্বাচনে মাসুদ হাসান তালুকদার ভিপি ও শামসুল তাবরীজ জিএস নির্বাচিত হন।
