পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কাশেম ইন্ডাস্ট্রিজের সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। এর মধ্যে দুই শতাংশ নগদ লভ্যাংশ এবং আট শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।
আজ সোমবার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কাশেম ইন্ডাস্ট্রিজের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক টাকা সাত পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে এক টাকা ২১ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৭ টাকা ২৮ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় রাজধানীর কুর্মিটোলার পাম ভিউয়ে (আর্মি গলফ ক্লাব) হাইব্রিড সিস্টেমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।
সংশ্লিষ্ট সংবাদ: ডিএসই
৩১ মিনিট আগে
৫ ঘন্টা আগে
১৮ অক্টোবর ২০২৬
