ভোলার সদর ও দৌলতখান উপজেলায় পৃথক ঘটনায় নাহিদ (১৭) নামে এক কিশোর ও শাকিল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে নাহিদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার রাতে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারুল্লাহ এলাকা থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নাহিদের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথা জানা গেলেও তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ।
ইলিশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বশির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, বুধবার রাতে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিদারুল্লাহ এলাকায় রাস্তার পাশে শাকিলের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। শাকিল ওই এলাকার নুরনবীর ছেলে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই যুবকের মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে।
যে আই
