খুলনায় ‘খোলা আকাশ’ নামে নতুন একটি সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সপ্তডিঙ্গা সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় সংগঠনটির আত্মপ্রকাশের বিষয়টি তুলে ধরা হয়। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর নান্দনিক আবেদিন ভিলার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সপ্তডিঙ্গার প্রতিষ্ঠাতা অধ্যাপিকা মিনু মমতাজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সপ্তডিঙ্গার উপদেষ্টামন্ডলীর প্রধান ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল জব্বার মোল্লা।
সভায় জানানো হয়, নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের (রূপসা নন্দিনী) খুলনা জেলা শাখা ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত একটানা সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করেছে। তবে সম্প্রতি কেন্দ্রীয় নন্দিনীর কিছু অগণতান্ত্রিক, অযৌক্তিক, নীতিবহির্ভূত ও সংস্কৃতিমনস্কতার পরিপন্থী আচার-আচরণের কারণে শাখাটি অসম্মানিত, ক্ষুব্ধ ও মারাত্মক মানসিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে রূপসা নন্দিনী শাখা কেন্দ্রীয় নন্দিনীর সঙ্গে সব ধরনের দায়-দায়িত্ব ও কার্যক্রম প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় নন্দিনীর চিঠির পরিপ্রেক্ষিতে গত ৬ অক্টোবর ২০২৬ থেকে রূপসা নন্দিনীর কার্যক্রমের অবসান ঘটে এবং ‘খোলা আকাশ’ নামে নতুন একটি সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
শনিবার ১৭ অক্টোবরের সুধী সমাবেশে সপ্তডিঙ্গার পক্ষ থেকে খুলনার সাহিত্য সংগঠকদের সামনে সংশ্লিষ্ট সব বিষয় তুলে ধরা হয় এবং তাঁদের মতামত গ্রহণ করা হয়। এ সময় পুরোনো ধ্যানধারণায় কিছু পরিবর্তন এনে সপ্তডিঙ্গার সাতটি সংগঠনের নাম পুনরায় ঘোষণা করা হয়। সংগঠনগুলো হলো— (১) সপ্তর্ষি, (২) খোলা আকাশ, (৩) তন্ময় প্রকাশনী, (৪) ওস্তাদ আব্দুল মালেক চিশতী একাডেমী, (৫) সবুজ দিগন্ত, (৬) গৃহিণীর রান্নাঘর ও (৭) মায়াবী সাজসজ্জা। সংগঠনগুলো খুলনার মাটিতে গড়ে উঠেছে বলেও বিশেষভাবে উল্লেখ করা হয়।
সমাবেশে সাহিত্য সংগঠনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ড. আব্দুল্লাহেল বাকী, অধ্যাপক শেখ দিদারুল আলম, অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, রুহুল আমিন সিদ্দিকী, বদিউল আলম চৌধুরী, সৈয়দ আলী হাকিম, সাইফুর মিনা, আজাদুল হক আজাদ, অ্যাডভোকেট মো. জিনারুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান মোড়ল, আইনুল্লা পারভেজ, প্রকৌশলী রফিকুল আলম সরদার, নাসির আহমেদ, খান সাব্বির হাসান অনিক, মোহাম্মদ উল্লাহ সাদী, সাইফুল ইসলাম মল্লিক, আব্দুল আউয়াল সাগর, এন এম কামরুল ইসলাম, শামীমা সুলতানা, অ্যাডভোকেট শামিম আরা রিতা, মো. শহীদুল ইসলাম, মো. জামিল আহমেদ, আশরাফুল আলম, এ এম মঞ্জুর মোর্শেদ, মামনুরা জাকির খুকুমণি, আজিজুল হাসান, শামীমা খাতুন, এস এম মহিদুল ইসলাম, সূরাইয়া বেগম, মুর্শিদা আক্তার রনি, আলমাস আরা, মিসেস আক্তার জাহান, বনানী সুলতানা ঝুমু, কাওছারী জাহান মঞ্জু, ফরিদা আক্তার ময়না, নাহিদ পারভীন, আইরিন সুলতানা শ্যামলী, নাজমা বেগম ডলি, রওশন আরা, নতুন রহমান ও সেখ কাওছার আহমেদ প্রমুখ।
খুলনা গেজেট/উউরা
