স্টাফ রিপোর্টার : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশযাত্রার সময় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি শেখ এহসান আহমদ উজ্জ্বলকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানিয়েছে, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি শেখ এহসান আহমদ উজ্জ্বলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শনাক্ত করা হয়। পরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, শেখ এহসান আহমদ উজ্জ্বলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপার্দ করা হয়েছে।
