খুলনা: জেলায় খুশি বেগম (২৪) নামের এক গৃহবধূকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার সুমন সরদারের স্ত্রী।
স্থানীয়রা জানান, নিহত খুশি ও তার মা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় হঠাৎ এক যুবক এসে খুশিকে গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ খুমেক হাসপাতালে মর্গে রয়েছে।
