বোয়ালমারীতে কে.কে.এস যুব সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ফরিদপুরের বোয়ালমারীতে কে.কে.এস যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলার রূপাপাত ইউনিয়নের সূর্যোগ বাজারে আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থের অভাবে কেউ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়।
স্থানীয়রা জানান, গ্রামীণ জনপদে এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের জন্য সহায়ক। তাঁরা কে.কে.এস যুব সংগঠনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালু রাখার আহ্বান জানান।
