দুপচাঁচিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ২০ আসামিকে গ্রেপ্তার পুলিশ। জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মাদক পাঁচ, ডাকাতি পাঁচ, মাদক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয় ও অন্যান্য মামলার পরোয়ানাভুক্ত চারজন রয়েছেন। মাদক ব্যবসা, চুরি-ছিনতাই, সহিংসতা প্রতিরোধ এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওসি তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।