নিজস্ব প্রতিবেদক
যশোর পৌরসভার উদ্যোগে পৌর পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার দুপুরে এসব মাছের পোনা অবমুক্ত করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন। পৌর পুকুরে অবমুক্ত করা মাছের পোনার মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, গ্রাস কার্প, বিগহেড কার্প ও জাপানি রুইসহ মোট সাত প্রজাতির মাছ। এ দিন পৌর পুকুরে মোট ৪৫ মণ ৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, উপসহকারী প্রকৌশলী জুবায়ের রহমান এবং সাবেক কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ প্রমুখ।
