পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ওই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আক্কাছ আলী ঢালী। তিনি কর্মী সমর্থকদের সাথে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রাকারে সোমবার এবং মঙ্গলবার অষ্টমী ও নবমী পূজায় পূর্ব গজালিয়া সার্বজনীন পূজা মন্দির, পূর্ব কৈয়েছিটিবুনিয়া সার্বজনীন পূজা মন্দির, পশ্চিম কৈয়েছিটিবুনিয়া সার্বজনীন পূজা মন্দির এবং বিষ্ণুপুর ও কৃষ্ণনগর সার্বজনীন পূজা মন্দির সহ চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি মন্দির কমিটির অনূকূলে আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। আক্কাছ ঢালী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্নীতি মুক্ত মডেল ইউনিয়ন পরিষদ গড়তে যোগ্য প্রার্থী হিসেবে তাকে ভোট দিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষের প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি করুণা সরদার, সমীরণ মন্ডল, রাহুল মন্ডল, সম্পাদক পলাশ সরদার, স্বপন মন্ডল, প্রকাশ সরদার, অজিত বাইন, প্রদীপ মন্ডল, বাবুল সানা, মন্টু গাজী, শিক্ষক রণজিৎ কুমার মন্ডল, মানিক মন্ডল, মামুন সানা, ছলেমান সানা ও সাইফুল্লাহ মোড়ল।

