কালবেলা · সাধারণ
অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, আবেদন শেষ ১৭ নভেম্বর
২৪/১০/২০২৬

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ডিজিকন টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের ‘কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৪ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।
আগ্রহীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই ডিপ্লোমা/স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: ডিজিকন টেকনোলজিস লিমিটেড
পদের নাম: কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ
পদসংখ্যা: ২০ জন
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: ২০-৩৪ বছর
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ২৪ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৭ নভেম্বর ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
মূল প্রতিবেদনে যান ↗