আমি এমপি হয়েছি মন্ত্রী হয়েছি বলে আইন আমার জন্য চলবে, এমনটা না। আইন আপনার জন্য যা আমার জন্যও তা বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, মনে রাখতে হবে আমাদের দেশ এবং আমার হিন্দু, মুসলিম, বৌদ্ধ কখনো আলাদাভাবে ভাগ করবো না। এটা আমাদের ধর্মীয় ভাগ, আমাদের একেক জনের ধর্ম আলাদা হলেও আমরা সবাই বাংলাদেশের মানুষ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে হাকিমপুর উপজেলার চন্ডিপুর পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরে সরকার সবার সঙ্গে সমানভাবে এবং দুই চোখ খোলা রেখে সহযোগিতা করছে। যেখানে কোনো বৈষম্য বা পক্ষপাতিত্বের সুযোগ নেই। দেশের আইন নিজের গতিতে চলছে। অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
বিজ্ঞাপন
সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, কোনো ধর্মই খারাপ জিনিস বা অন্যায়কে উৎসাহিত করে না। আগামীতে দুর্গাপূজা বা যেকোনো ধর্মীয় উৎসব আরও সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।
বর্তমান সরকারের বয়স প্রায় আট মাস চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই স্বল্প সময়ে সরকার বসার জন্য নয় বরং দেশের কল্যাণে কাজ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মন্ত্রী বলেন, এই দেশ মাটি আমাদের সবার। আমরা কেউ বাহির থেকে আসিনি। সবসময় আমি যেটি বলি, আপনার রক্ত লাল, আমার রক্তও লাল। আপনারো এক ভোট আমারো এক ভোট। এখানে আপনার অধিকার সমান আমার অধিকারও সমান।
মাহাবুর রহমান/এফএ/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
