উপজেলার ‘ফটিকছড়ি পৌরসভার’ বিভিন্ন এলাকায় সোমবার সকালে মাদক বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
সকাল ৮ ঘটিকা থেকে সকাল ১০ ঘটিকা পর্যন্ত ফটিকছড়ি থানা পুলিশ সহযোগে এক বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে ৩ জন মাদকসেবীকে ইয়াবা খাওয়া অবস্থায় আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাদক বিনষ্ট করা হয়। এ ঘটনায় ৩ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে- সাকিব হোসেন (২৬), পিং-রুস্তম আলী,৩নং ওয়ার্ড, তিন টহরী,মানিকছড়ি, পারভেজ(২২),পিং-মৃত শাহ আলম, ৯ নং ওয়ার্ড, পাইন্দং ও আকিব(২০),পিং- মো: দুলাল,০৬ নং ওয়ার্ড, বাইন্যাছোলা,লক্ষীছড়ী
The post ফটিকছড়িতে ৩ মাদকাসক্ত গ্রেফতার,১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড appeared first on Dhaka Protidin.
