গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে সুতপা মণ্ডল ও মঙ্কস পার্লের নতুন গান ‘মেঘ আড়ালে’। ১৫ অক্টোবর প্রকাশিত গানটির কথা লিখেছেন দিবাশ কৃষ্ণ বিশ্বাস। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অদিত রহমান।
বৃষ্টির ফোঁটা, কালো মেঘে ঢাকা আকাশ কিংবা জানালার বাইরে তাকিয়ে থাকা এমন নানা অনুষঙ্গে ফুটে উঠেছে অপেক্ষা, দূরত্ব ও বিচ্ছেদের অনুভূতি। প্রিয়জনকে কাছে না পাওয়ার বেদনা আর স্মৃতির আবেশ সুরে ধারণ করেছে ‘মেঘ আড়ালে’। গানটির আবহে মিশে আছে অপেক্ষার নীরবতা, বিষাদ ও ভালোবাসার একান্ত অনুভব।
গানটির দৃশ্যায়নেও রয়েছে বিশেষ আয়োজন। পুরোনো দিনের শিল্পীর ঘর, ক্যানভাস, গ্রামোফোন, অ্যান্টিক আসবাব ও বাদ্যযন্ত্রে সাজানো পরিবেশের পাশাপাশি আলো ও রঙের ব্যবহার দৃশ্যগুলোতে এনেছে সিনেমাটিক আবহ। গাঢ় নীল ও সবুজাভ রঙের সঙ্গে সোনালি আলোর বৈপরীত্য গানটির দৃশ্যকল্পে তৈরি করেছে স্বতন্ত্র নান্দনিকতা।
গানটি নিয়ে সুতপা মণ্ডল বলেন, ‘মেঘ আড়ালে’ গানটির জন্য সাতক্ষীরা থেকে ঢাকায় এসেছিলাম। রেকর্ডিংয়ের মাত্র এক ঘণ্টা আগে নতুন গানটির কথা জানতে পারি, এমনকি এর লিরিক্সও আগে দেখিনি। গানটির ফিমেল ভার্সনে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পুরো আয়োজনে আমার দুই বোন সুহানি ও শ্রেষ্ঠাও যুক্ত রয়েছে।
গানটির মেল ভার্সনে কণ্ঠ দিয়েছেন মঙ্কস পার্ল, যিনি মমরোজ নামেও পরিচিত।
প্রকল্পটি নিয়ে তিনি বলেন, ‘মেঘ আড়ালে’ আমার কাছে সৃষ্টির এক নতুন যাত্রা। গানচিল ও ফ্যাটম্যান অরিজিনালস প্রোডাকশনকে ধন্যবাদ এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য। আশা করি, গানটি সবার ভালো লাগবে এবং শ্রোতারা এই সৃজনশীল যাত্রার অংশ হবেন।
মঙ্কস পার্ল জানান, ‘সিজন ওয়ান’-এর অন্য গানগুলোও শিগগিরই প্রকাশিত হবে। এ ছাড়া নতুন অ্যালবাম ও গান নিয়ে শ্রোতাদের সামনে আসার পরিকল্পনা রয়েছে তার।
যে আই
