সংবাদ বিজ্ঞপ্তি · ১৮ অক্টোবর, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন
সিলেটে ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটোসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। শনিবার ( ১৭ অক্টোবর) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে লাক্কাতুরা বাজার সংলগ্ন মসজিদ গলির মুখ থেকে ট্রাকটি জব্দ করা হয়।
আজ রোববার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চেকপোস্টে অভিযান চলাকালে কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি হাইড্রোলিক ট্রাককে থামার সংকেত দেন। কিন্তু সংকেত অমান্য করে প্রায় ২০ গজ দূরে ট্রাকটি রেখে চালক, সহকারীসহ অজ্ঞাতপরিচয় তিনজন পালিয়ে যান।
পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১৪৫টি প্লাস্টিকের ক্যারেটে থাকা ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটো জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দ করা টমেটোর আনুমানিক মূল্য ৩ লাখ ১৯ হাজার টাকা। এছাড়া হলুদ রঙের টাটা হাইড্রোলিক ট্রাকটিও জব্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্ততে আরও বলা হয়, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
