বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষ্যে বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২৪অক্টোবর) সকালে বান্দরবান সেনা জোন এর আয়োজনে সেনা জোন প্রাঙ্গনে এই উপহার প্রদান করা হয়।
এসময় বান্দরবান সেনা জোনের জোন কমান্ডারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৌদ্ধ ধর্মালম্বী বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে বিভিন্ন পরিমান আর্র্থিক অনুদান তুলে দেন বান্দরবান সদর সেনা জোন এর মেজর রাফিউর রহমান রাজীব।
অনুষ্ঠানে বান্দরবানের বিভিন্ন পাড়ার মারমা ও বড়ুয়া সম্প্রদায়ের নারী ও পুরুষেরা উপস্থিত হয়ে এই নগদ অর্থ সহায়তা গ্রহণ করেন।
প্রসঙ্গত: পার্বত্য জেলা বান্দরবানে যেকোন ধর্মের বড় ধর্মীয় উৎসবগুলোতে সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরণের বিভিন্ন সহায়তা কার্র্যক্রম অব্যাহত রয়েছে, আর এই ধরণের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
