ছবির ক্যাপশন: .
বিশেষ সংবাদদাতা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় বিভিন্ন ব্র্যান্ডের নামে নকল বৈদ্যুতিক তার তৈরির অভিযোগে মো. মানিক (৩৬) নামে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে এসআরবির ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার এসআরবি সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এবং এসআরবি-১০, সদর কোম্পানির সহযোগিতায় দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দক্ষিণ কেরানীগঞ্জের একটি কারখানায় নকল এআরবি ক্যাবলস ও অন্যান্য ব্র্যান্ডের নামে বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম, কাঁচামাল ও প্রস্তুতকৃত তার জব্দ করা হয়। এ সময় নকল বৈদ্যুতিক তার উৎপাদনের অভিযোগে কারখানার ব্যবসায়ী মো. মানিককে ২,০০,০০০ টাকা জরিমানা করা হয়।
এসআরবি জানায়, অবৈধ ও নকল বৈদ্যুতিক পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানসংক্রান্ত এ তথ্য এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার অধিনায়কের পক্ষে জানান।
