দুপচাঁচিয়ার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। সোমবার তিনি ৪৫টি ম-পে ব্যক্তিগত ও দাপ্তরিক পক্ষ থেকে ২ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় ও দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, ওসি তাজমিলুর রহমান, সাবেক বিএনপি সভাপতি আব্দুল হামিদ, পূজা উদযাপন পরিষদ সভাপতি অসীম কুমার দাস, যুবদলের আহ্বায়ক আফসার আলী।