চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু
- প্রকাশিত : ২০২৬-১০-১২
- ১৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, যশোরঃ
যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল মন্ডল (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকালে এ ঘটনা ঘটে।
নিহত কামাল মন্ডল চৌগাছা উপজেলার হাকিমপুর মাটপাড়া গ্রামের আনছার মন্ডলের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলের সঙ্গে মোটর লাগিয়ে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কামাল মন্ডল। পরে তার মরদেহ উদ্ধার করে চৌগাছা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ জাতীয় আরো খবর..
ক্যালেন্ডার...
❮
❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat

