ইলিশ পোলাও
উপকরণ :
ইলিশ মাছ ৬ টুকরা, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, কাঁচামরিচ ৪টি, মিষ্টি দই সিকি কাপ, নারিকেলের দুধ ১ কাপ, লবণ ১ টেবিল চামচ, পোলাওয়ের জন্য সুগন্ধি চাল ২ কাপ, কুসুম গরম পানি ৩ কাপ, তেল আধা কাপ এবং তেজপাতা ১টি।
প্রণালি :
পোলাওয়ের চাল ২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। কড়াইয়ে ৩ টেবিল চামচ তেল গরম করুন আর কাটা পেঁয়াজ ভাজুন যতক্ষণ না পেঁয়াজ বাদামি রঙের হয়ে যায়। নেড়ে এবার বাটা পেঁয়াজ, আদা ও রসুনবাটা যোগ করুন এবং তেল আলাদা না হওয়া পর্যন্ত কষান। প্রয়োজনে মাঝখানে অল্প পানি ছিটিয়ে নিন। ভালো করে কষিয়ে নিন। মসলা তৈরি হয়ে গেলে এতে ফেটানো মিষ্টি দই ও অন্যান্য লবণ দিয়ে দিন। মসলার সঙ্গে ভালোভাবে মেশান। নারিকেল দুধ দিয়ে ১০ মিনিট রান্না করুন। হয়ে গেলে মাছ ঢেকে রাখুন, না হলে ঝোল শুকিয়ে যাবে। এবার কড়াইয়ে ১ টেবিল চামচ তেল গরম করুন ও তেজপাতা দিন। তারপর গরম পানির সঙ্গে ইলিশের অর্ধেক ঝোল যোগ করুন এবং মিশ্রণটি ফুটতে দিন। এতে আগে থেকে ভেজানো চাল যোগ করুন এবং ১০ থেকে ২০ মিনিটের জন্য রান্না হতে দিন, অর্ধেক সিদ্ধ না হওয়া পর্যন্ত। দমে রেখে আরও ১০ মিনিটের জন্য ঢেকে রান্না করুন। এবার চালের ওপর বিছিয়ে ইলিশের টুকরা সাজিয়ে কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে মৃদু আঁচে দম দিন।
