গ্রামজুড়ে রয়েছে উঁচু উঁচু গাছ, দূর আকাশে ঝাঁক বেঁধে উড়ছে বক পাখি। কখনো গাছের মগডালে বসেছে আর দূর থেকে সবুজের মাঝে সাদা সাদা ছোপ দেখা যাচ্ছে। বক কখনো উড়ছে, আবার কখনো খুনসুটিতে মেতে উঠছে। গ্রামবাংলার চিরাচরিত এই দৃশ্য বগুড়া সদর উপজেলা ভান্ডার পাইকা গ্রামের।










