সম্প্রতি 'পিরামিড' টাস্কে মনামী ঘোষকে ক্রমাগত বল দিয়ে আঘাত করেন। সেই ঘটনার প্রসঙ্গ তুলে সৌরভ গাঙ্গুলি এদিন 'দাদার দরবার' -এ জীতু কামালকে ধমক দেন।
সৌরভ গাঙ্গুলি এদিন সোজাসুজি জীতু কামালকে বলেন, "তুমি তো বরাবরই কম্পোজ ছিলে। হঠাৎ এরকম অ্যাগ্রেসিভ হলে কেন?" তিনি এদিন এও প্রশ্ন করেন যে তিনি কেন মনামীর গায়ে লাগবে সেভাবে কেন বল মারছিলেন? তাঁর আরও প্রশ্ন, "নির্দিষ্ট ওই টেবিলে ওরকম আচরণ কেন?"
জীতু স্বীকার করে নেন, তিনি টার্গেট করে খেলেছেন। শুধু তাই নয়, মনামী তাঁকে প্রভোক করেছেন। তাঁর দাবি, "ব্যাক বাইটিং চলেছে এখানে। আর আমি যা প্রকাশ্যে করেছি।" জীতুর জবাব শুনে মনামী ঘোষ সবটাই জানান সেদিন ঠিক কী কী ঘটনা ঘটেছিল। তাঁর কথাকে সমর্থন করেন নিরঞ্জন, সোনামণি, এবং নন্দিনী। তাঁদের সকলেরই মতে, সেদিন জীতু কামাল মনামী ঘোষের সঙ্গে যা করেছেন সেটা একেবারেই কাম্য ছিল না।
প্রত্যেকে তাঁর বিরুদ্ধে যেতেই জীতু তাঁর সাফাইয়ে বলেন, মনামী নাকি 'ছেঁচড়া' বলেছেন। যদিও তাঁর সেই দাবি খারিজ করে দেন নিরঞ্জন, মনামী।
তাঁদের এই তর্ক, বিতর্কের মধ্যে সৌরভ গাঙ্গুলি জীতু কামালকে সতর্ক করেন। তিনি অভিনেতাকে নির্দেশ দিয়ে বলেন, "মহিলাদের উপর আক্রমণ করবে না। আঘাত করবে না। তুমি যা করেছ সেটা আমার পছন্দ হয়নি, মানুষ, দর্শকেরর পছন্দ হয়নি। ভবিষ্যতে তুমি এটা করবে না।"
শুধু মনামীকে আঘাত নয়, এদিন উঠে আসে ক্যাপ্টেনের বিছানায় জল ঢালার প্রসঙ্গও। তিনি তাঁকে ধমক দিয়ে বলেন, "কারও শোয়ার জায়গায় জল ঢালা কাম্য নয়।" সবটা মিলিয়েই এদিন বিগ বস বাংলার বাড়িতে কম বেশি সকলেই জীতু কামালের বিরুদ্ধে চলে গিয়েছেন যে সেটা স্পষ্ট হয়। আগামীতে আবারও সমীকরণ বদলাবে কিনা সেটাই দেখার।
এদিন সৌরভ গাঙ্গুলি, সমস্ত প্রতিযোগীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন, যেন কেউই কারও পরিবার নিয়ে কোনও মন্তব্য না করেন। কেউ যেন কখনও শালীনতার সীমা না ছাড়িয়ে যান।
প্রসঙ্গত, ৩০ আগস্ট থেকে শুরু হয়েছে 'বিগ বস বাংলা'। সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় এগিয়ে চলেছে এই শো। এবারের প্রতিযোগী হিসেবে আছেন দুর্নিবার সাহা, ভরত কল, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, সায়ক চক্রবর্তী, মনামী ঘোষ, সৃজলা গুহ, সোহিনী পাল, দীপেন্দু বিশ্বাস, প্রমুখ। অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়তেই ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন রাজবীর দে। দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন জীতু কামাল। খেলা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন জয়িতা চ্যাটার্জি। গত সপ্তাহে এলিমিনেট হয়েছেন অ্যালেক্সজান্দ্রা টেলর এবং সায়ক চক্রবর্তী। এই সপ্তাহে গেম থেকে বাদ পড়লেন সোহিনী পাল, এবং এন্ট্রি নিয়েছেন অনুষ্কা। গত রবিবারের পর্বে বাদ গেলেন না কেউই। এই সপ্তাহের মাঝে বাদ গেলেন দীপেন্দু বিশ্বাস। আর রবিবার অনুষ্কা। গত সোমবার শারীরিক অসুস্থতার কারণে বাদ পড়েন ঝিলম। এই সপ্তাহে ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন সৌরভ দাস এবং রণিতা দাস।
https://youtu.be/uc8rfW3anwI?si=9jG-CsgJBg-uyTQd
