শীত আসতে এখনো কিছুটা সময় বাকি। এরই মধ্যে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি শুরু করেছেন গাছিরা। গাছের পাতার ডাল ছেঁটে, বাকল চেঁছে রস সংগ্রহের উপযোগী করছেন তাঁরা। রাজশাহীর পুঠিয়া উপজেলার তাড়াশ এলাকায় প্রায় ৫০টি খেজুরগাছ রয়েছে জমশেদ আলীর। এসব গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন তিনি ও গাছিরা। সব ঠিক থাকলে সপ্তাহখানেকের মধ্যেই মিলবে খেজুরের রস।







