চাঁদপুর: চাঁদপুর শহরের মিশন রোডে অবস্থিত বহুল আলোচিত আর এস টাওয়ার কতৃপক্ষে বেআইনিভাবে নির্মিত ভবনের বর্ধিত অংশটি অপসারণের নির্দেশ দিয়েছে পৌরসভা কর্তৃক।
গত ১২ অক্টোবর পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে আগামী ৭ দিনের মধ্যে ভবনটির অবৈধ বর্ধিত অংশ নিজ দায়িত্বে অপসারণের নির্দেশনা দেওয়া হয়। অথচ এই নির্দেশনার ১০ দিন পেরিয়ে গেলেও আরএস টাওয়ার কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি।
জানা যায়, গত ৩ অক্টোবর ভবনটির বারান্দার ঘেঁষা ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে পিষ্ট হয়ে দুই শিশু দগ্ধ হয়। তাদের মধ্যে রাব্বি নামের শিশুটি চিকিৎসাধীন অবস্থায় গত ৮ অক্টোবর মৃত্যুবরণ করে। আর ফাইজার নামের অপর শিশুটি দগ্ধ শরীর নিয়ে হাসপাতালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে।
এই ঘটনায় গত ১২ অক্টোবর চাঁদপুর পৌরসভার কর্তৃক আরএস টাওয়ারের ভবন মালিককে নোটিশের মাধ্যমে বেআইনিভাবে নির্মিত ভবনের অংশটি অপসারণের নির্দেশ প্রদান করে। এতে উল্লেখ করা হয়, অনুমোদিত নকশা বহির্ভূতভাবে আরএস টাওয়ার কর্তৃপক্ষ ভবনের কাজ করেছে। যা স্থানীয় সরকার (পৌরসভা) আইন এবং বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড ও ইমারত নির্মাণ আইন অনুযায়ী অবৈধ এবং বেআইনি। আগামী ৭ দিনের মধ্যে নিয়ম বহির্ভূতভাবে নির্মিত স্থাপনার অবৈধ অংশটি নিজ ব্যায়ে অপসারণ করতে হবে। এই নির্দেশনা না মানলে পরবর্তীতে পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালাতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
