ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেল গাড়িগ্রাফিক্স- রাতুল মণ্ডল
Published on
:
1 min read
ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেল গাড়ি-সহ চালক। রবিবার রাতে, দিল্লির যাওয়ার সময় ধনওয়াপুর মোড়ে দুর্ঘটনা ঘটে। গুরুগ্রামে দ্বারকা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায় স্কোডা অক্টাভিয়া গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক।
স্থানীয় বাসিন্দারা জানান, গাড়ির চালক ধনওয়াপুরের কাছে বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে, গাড়িটি সোজা গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এর পর কিছুটা উপরে উঠে গার্ড রেল ভেঙে রাস্তার ধারে উল্টে যায়। দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি দুমড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, দুর্ঘটনার পরে তাঁরাই গাড়ির চালককে বের করে আনেন। খবর পেয়ে পুলিশ অ্যাম্বুল্যান্স নিয়ে আসে ও আহত চালককে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়। চিকিৎসক জানান, চালক গুরুতর আঘাত পেলেও তিনি সুস্থ আছেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। আহত ব্যক্তির জ্ঞান ফিরলেই তাঁর বয়ান রেকর্ড করা হবে। এছাড়াও দুর্ঘটনায় গাড়িটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, বা গাড়ির চালক মদ্যপ ছিলেন কি না, খতিয়ে দেখা হবে।
