জামায়াতে ইসলামী, পাহাড়তলী থানার উদ্যোগে বার আউলিয়া কনভেনশন সেন্টারে দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে বিরোধী শক্তিগুলোর অপপ্রচার জামায়াতের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। সকল রাজনৈতিক বাধা মোকাবিলা করে জামায়াতের কর্মীদের আগামীতে দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে হবে। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, জামায়াতের কর্মীদের দ্বীন প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা রাখতে হবে। অন্যান্যর মধ্যে আরো বিষয়ভিত্তিক আলোচনা করেন নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অধ্যপক ড. মাওলানা বিএম মফিজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন, অ্যাডভোকেট মাহবুব আলম, অ্যাডভোকেট শেখ জোবায়ের মাহমুদ। কর্মশালায় পরিচালক ছিলেন পাহাড়তলী থানা জামায়াতের আমির মো. নুরুল আলম, সহ–পরিচালক ছিলেন থানা সেক্রেটারি আহসান উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।

