প্রকাশ: ২৩:৩১, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ |
MR Rahel অনলাইন ভার্সন
মৌলভীবাজার২৪ ডেস্ক: প্লাবন সরকার (২৪) এক হিন্দু যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কিছুক্ষণ আগে নিজের ফেসবুক আইডিতে আবেগঘন ক্যাপশন দিয়ে এক ব্যক্তির সঙ্গে তোলা কয়েকটি যৌথ ছবি পোস্ট করেন তিনি। এ ঘটনার পর তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এলাকায়।
বিকেল ৩টার দিকে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মামুদনগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শাল্লা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মামুদনগর গ্রামের প্রভাত সরকারের ছেলে প্লাবন সরকার তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একই গ্রামের তোফাজ্জল হকে ছেলে হাবিবুর রহমানের (৩৫) সঙ্গে বিভিন্ন স্থানে তোলা কয়েকটি যৌথ ছবি পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর একমাত্র কারণ শুধু তুমি।’ এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।
