“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে আব্দুর রউফ বলেন, নারীর ক্ষমতায়ন এবং পরিবারের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর বক্তব্য অনুযায়ী, দরিদ্র, হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সমন্বিত ডিজিটাল ডাটাবেজের আওতায় এনে যোগ্য পরিবারগুলোর কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উপকারভোগীদের পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ দেওয়ার ব্যবস্থা থাকবে বলে জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম। এ সময় উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক বাবলু, সাংগঠনিক সম্পাদক আবু হাসান, আলিপুর ইউনিয়নের ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার হাফিজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান পল্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসানুল্লাহ, তাঁতী দলের আহ্বায়ক শাহীন, ছাত্রদল নেতা তানভীর রহমান শুভ, ইউনিয়ন পরিষদের সদস্য ইকবাল হোসেন, জিএম আফাজ উদ্দিন ও এবাদুল্লাহ, মো. আজিজুর রহমান এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগার আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন আলহাজ্ব আব্দুর রউফের বড় পৌত্র ও ৭ নম্বর আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সামির শোয়েব রাদমির। এ সময় আলিপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ফ্যামিলি কার্ড কর্মসূচির শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নিম্ন আয়ের পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীর ক্ষমতায়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাঁদের মতে, সঠিকভাবে উপকারভোগী নির্বাচন, স্বচ্ছতা নিশ্চিত এবং যথাযথ তদারকির মাধ্যমে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা গেলে সাধারণ মানুষ উপকৃত হবেন। অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কর্মসূচির লক্ষ্য ও সম্ভাব্য সুবিধা তুলে ধরে স্থানীয় পর্যায়ে এর কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতার আহ্বান জানানো হয়।
The post সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন appeared first on ভোরের চেতনা.
