মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফেসবুক
Published on
:
1 min read
এই সময়, হলদিয়া ও তমলুক: আগামী এক বছরের সরকারি ক্ষেত্রে ব্যাপক নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে জানিয়ে দিলেন রাস্তা, পানীয় জল, নিকাশি, কাজের পরিবেশ সব মিলিয়ে আগামী দুই বছরের মধ্যে নন্দীগ্রামে উল্লেখযোগ্য উন্নয়ন হবে।
শুক্রবার নন্দীগ্রামে ৬টি পুজো উদ্বোধনের মধ্যেই এমন বার্তা দেন শুভেন্দু। পুজো উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘সমস্ত স্তরের মানুষের পুজো নির্বিঘ্নে কাটুক, আনন্দে কাটুক।’ রাজ্যে কর্মসংস্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আগামী এক বছরের মধ্যে সরকারি ক্ষেত্রে এক লাখ মানুষকে নিয়োগ করবো। সমাজে আর্থিকভাবে যাঁরা দুর্বল, বিভিন্ন সামাজিক প্রকল্পে তাঁদের যুক্ত করবো।
মুখ্যমন্ত্রীর উন্নয়ন বার্তার পথ ধরেই এ দিন তাঁর ঘোষণামতো হলদিয়ায় ৫০ শয্যার ট্রমা সেন্টারের জন্য প্রস্তুতি পরিদর্শনে এসেছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা। আগামী ২০২৭ সালের জুনের মধ্যে ওই ট্রমা সেন্টার চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
