ঢাকের বাদ্য, শঙ্খের ধ্বনি, কাঁসর-ঘণ্টার শব্দ আর ভক্তদের উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণসহ সারাদেশের সবগুলো পূজামন্ডপ। এসবের মধ্য দিয়েই শুভ সূচনা হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দেবী দুর্গার কৃপাধন্য হতে শুরু হয়েছে এই আনন্দ আয়োজন। বিস্তারিত
