টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম
আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পিএম
ছবি: সংগৃহীত
-->ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়। আজ (১৭ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা প্রথম ফিলিংয়ে পাঠিয়েছেন টিম টাইগার্সকে।
ওয়ানডেতে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক লিটন দাস। কিন্তু চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। খেলছেন মেহেদি হাসান মিরাজও। লিটনের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান। দলে ঢুকেছেন- মোস্তাফিজুর রহমান, সাইফ হাসান ও রিশাদ হোসেন।
বাদ পড়েছেন- সাইফউদ্দিন ও তানভীর। মিরাজ খেলছেন না জ্বরের কারণে।
আরও পড়ুন
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারান, ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, তাফাদজাওয়া টিসিগা, ব্র্যাড ইভান্স, নিউম্যান নায়ামহুরি, ওয়েলিংটন মাসাকাদজা এবং ব্লেসিং মুজারাবানি।
অনিক/
আরও পড়ুন
এশিয়া কাপ-বিশ্বকাপের আগে নিজেদের যাচাই করতে চান লিটন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম
ছবি: সংগৃহীত
-->সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে শিরোপা জয়ের পাশাপাশি আগামী বছরের এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি এবং আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ হিসেবে দেখছেন লিটন দাস।
বাংলাদেশের পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক হিসেবে এই টুর্নামেন্ট দিয়েই দায়িত্ব শুরু করবেন তিনি। লিটনের মতে, সামনে বড় দুটি টুর্নামেন্ট থাকায় ত্রিদেশীয় সিরিজটি নিজেদের প্রস্তুতি যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ।
লিটন বলেন, ‘সত্যি বলতে, অধিনায়ক হিসেবে এটি আমার জন্য বড় একটি সুযোগ। সামনে আমাদের বিশ্বকাপ ও এশিয়া কাপ রয়েছে। আমার মনে হয়, এটি আমাদের জন্য সেরা প্রস্তুতি। এশিয়া কাপে পাঁচ বা ছয়টি দল অংশ নেবে। আর ত্রিদেশীয় সিরিজে আমরা তিনটি দলের বিপক্ষে খেলব। তবে চাপ ও অন্যান্য বিষয়গুলো একই রকম।’
আরও পড়ুন
ত্রিদেশীয় সিরিজের শিরোপা জেতার ব্যাপারে বাংলাদেশ কতটা আশাবাদী, এমন প্রশ্নের জবাবে আত্মবিশ্বাসী কণ্ঠেই উত্তর দিয়েছেন অধিনায়ক। লিটন বলেন, ‘অবশ্যই, আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে কেন নয়?’
অনিক/
আরও পড়ুন
বার্সেলোনার শক্তি বাড়াতে ফিরছেন দুই তারকা, স্বস্তিতে ফ্লিক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পিএম
ছবি: সংগৃহীত
-->মৌসুমের শুরুতেই দুর্দান্ত ছন্দে বার্সেলোনা। মাঠে দাপুটে পারফরম্যান্সে প্রতিপক্ষকে চাপে রাখছে কাতালান ক্লাবটি। এবার তাদের শক্তি আরও বাড়াতে ফেরার অপেক্ষায় রাফিনহা ও ফ্রেঙ্কি ডি ইয়ং। ইনজুরি কাটিয়ে তাদের ফেরার খবরে স্বস্তি ফিরেছে বার্সা শিবিরে।
আজ (১৭ অক্টোবর) রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে দুজনকেই দলে পাওয়ার আশা করছেন কোচ হান্সি ফ্লিক। তবে তাদের মাঠে নামানোর বিষয়ে সতর্ক তিনি। যেহেতু সামনে ব্যস্ত সূচি, তাই তাড়াহুড়ো করে কাউকে খেলাতে চান না বার্সা কোচ।
রাফিনহার ফেরার বিষয়ে ফ্লিক বলেন, ‘তাকে (রাফিনহা) জিজ্ঞেস করলে সে বলবে, শুরু থেকেই খেলার জন্য প্রস্তুত। তবে আমরা ধাপে ধাপে এগোচ্ছি। অল্প সময়ে আমাদের অনেক ম্যাচ খেলতে হবে। তাই পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নিতে হবে।’
আরও পড়ুন
রাফিনহার অনুপস্থিতিতে বার্সার আক্রমণভাগে বড় দায়িত্ব নিতে হয়েছে তরুণ তারকা লামিনে ইয়ামালকে। আক্রমণ গড়ে তোলার পাশাপাশি দলের গোলের সুযোগ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। রাফিনহা ফিরলে ইয়ামালের ওপর চাপ কমবে। আক্রমণেও বাড়বে বৈচিত্র্য।
ডি ইয়ং দলে ফেরায় বার্সার মাঝমাঠ আরও শক্তিশালী হয়ে উঠবে। ফ্লিকও তাকে নিয়ে আশাবাদী, ‘সে আমাদের মাঝমাঠে আরও একটি বিকল্প যোগ করেছে। ভালো অনুশীলন করছে। কিছু সময় খেলার জন্য প্রস্তুত। তাকে বেশ মনোযোগী মনে হচ্ছে। সে একজন শীর্ষমানের খেলোয়াড়।’
পাপ্পু/
আরও পড়ুন
সৌরভ-যুবরাজের কোচিং টিমে চামিন্দা ভাস
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
-->আইপিএলের ২০২৭ আসরের আগে দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস। প্রথমবারের মতো আইপিএলে কোচিং করানোর সুযোগ পেতে যাচ্ছেন তিনি।
শ্রীলঙ্কার অন্যতম সফল বোলার ভাস। টেস্ট ক্রিকেটে তার শিকার ৩৫৫ উইকেট, ওয়ানডেতে ৪০০টি। নতুন সাজে গড়ে ওঠা দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন তিনি। দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন সৌরভ গাঙ্গুলী।
এর আগে চলতি সপ্তাহেই যুবরাজ সিংকে দলের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি। গত দুই মৌসুমে দলের বোলিং কোচের দায়িত্ব পালন করা মুনাফ প্যাটেলের জায়গায় আসছেন ভাস।
আরও পড়ুন
৫২ বছর বয়সী ভাস এর আগে তিন দফায় শ্রীলঙ্কা জাতীয় পুরুষ দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কোচিং ক্যারিয়ারের শুরুতে স্বল্পমেয়াদি চুক্তিতে নিউজিল্যান্ডের দায়িত্বে ছিলেন তিনি। এরপর ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কা দলের কোচিং স্টাফে কাজ করেন।
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ডের বোলিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ হন ভাস। পরে আবারও শ্রীলঙ্কা দলের কোচিং স্টাফে ফিরিয়ে নেওয়া হয় তাকে।
কোচ হিসেবে আইপিএলে এবারই প্রথম কাজ করতে যাচ্ছেন ভাস। তবে খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে তার অভিজ্ঞতা রয়েছে। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ডেকান চার্জার্সের হয়ে আইপিএলে খেলেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন সাবেক এই লঙ্কান কিংবদন্তি।
অনিক/
আরও পড়ুন
এখনই আলিসকে দলে নেওয়ার সঠিক সময়
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
-->বাংলাদেশের ওয়ানডে দলে রহস্য স্পিনার আলিস আল ইসলামের অন্তর্ভুক্তিরও উপযুক্ত সময় এসেছে বলে মনে করেন লিটন দাস। জাতীয় দলের সঙ্গে সময় কাটালে এই তরুণ স্পিনার উপকৃত হতে পারেন বলেও বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের।
এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে আলিসের। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত ঘরোয়া মৌসুম কাটানোর পর প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি। বাংলাদেশের শীর্ষস্থানীয় লিস্ট ‘এ’ প্রতিযোগিতাটিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১০ ম্যাচে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন এই স্পিনার।
লিটন বলেন, ‘অবশ্যই, আলিসের দিকে তাকালে দেখা যায়, সাদা বলের ক্রিকেটে সে খুব ভালো করেছে। বিশেষ করে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে সে নিজেকে প্রমাণ করেছে। আমার মনে হয়, তাকে দলে নেওয়ার এটাই সঠিক সময়। দলের সঙ্গে থেকে এবং বাংলাদেশের হয়ে অবদান রেখে সে যদি অনেক কিছু শিখতে পারে, তাহলে তা দলের জন্য উপকারী হবে।’
আরও পড়ুন
অনিক/
