সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মকর্তাদের উদ্দেশ্য করে রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন ‘আপনাদের রুচির সমস্যা আছে’। সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ মেরামতের নিম্নমানের কাজ দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দেশের বৃহত্তর নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে যান রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এসময় কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি জবাবদিহিতার আওতায় এনে কাজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। তিনি বলেন, দেশের এত বড় একটি কারখানায় এত নিম্নমানের কাজ হচ্ছে যা না দেখলে বিশ্বাস করা কঠিন। যে কোনো সাধারণ ওয়ার্কশপও এর চেয়ে ভালো কাজ করতে পারে।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানা দেশের রেলখাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পদ। বর্তমান সরকার এ কারখানার সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখছে। সম্ভাবনা যাচাই-বাছাই সাপেক্ষে আধুনিক প্রযুক্তি সংযোজন ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মন্ত্রীর একান্ত সচিব হাবিবুল হাসান, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূরসহ রেলওয়ের পশ্চিমাঞ্চল ও সৈয়দপুর রেলওয়ে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমিরুল হক/এএইচ/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
