টি-টুয়েন্টির নতুন অধিনায়ক নাহিদা, সহ-অধিনায়ক মোস্তারি
বাংলাদেশ নারী ক্রিকেট দল
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
মেয়েদের টি-টুয়েন্টি এশিয়া কাপ এবং এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। এরপর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। রোববার বিসিবি জানাল জাতীয় নারী টি-টুয়েন্টি দলের নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম।
বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, বাংলাদেশ দলের নতুন অধিনায়ক করা হয়েছে নাহিদা আক্তারকে। সহ-অধিনায়ক করা হয়েছে সোবহানা মোস্তারিকে।
২৫ বর্ষী নাহিদা বাঁহাতি স্পিনার, খেলেছেন ১১৩ টি-টুয়েন্টি, নিয়েছেন ১৩২ উইকেট। আর ৬৫ ওয়ানডে খেলে ৮১ উইকেট শিকার করেছেন। ২৪ বর্ষী মোস্তারি ডানহাতি মিডলঅর্ডার ব্যাটার, খেলেছেন ৭২ টি-টুয়েন্টি, রান করেছেন এক হাজারের বেশি। আর ৩৬ ওয়ানডে খেলে রান করেছেন ছয়শর উপরে।
সব ঠিক থাকলে নিউজিল্যান্ডের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে নাহিদার নতুন অধ্যায় শুরু হবে। আসছে ১০ ডিসেম্বর কিউইদের মাঠে তিন ম্যাচের সিরিজে প্রথম টি-টুয়েন্টিতে নামবে বাংলাদেশ।

২০২২ সালে টি-টুয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর থেকে দুই সংস্করণে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলছিলেন জ্যোতি। তার অধিনায়কত্বে উল্লেখযোগ্য সাফল্য আসে ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে একদশক পর বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচসহ পুরো আসরে ব্যাট ও গ্লাভস হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জ্যোতি। ৪ ইনিংসে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে করেন ৭টি ডিসমিসাল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
