মেহেরপুরে হাবেল (৭০) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি নিজেই থানায় গিয়ে হাজির হন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে নিজ ঘরে ধারালো ডাসা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয় হাবেলকে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ঘুমন্ত অবস্থায় হাবেলকে ধারালো ডাসা দিয়ে হত্যা করা হয়। পরে সাহাবুল নিজেই হাজির হন সদর থানায়।
ওসি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হাবেলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ছেলে সাহাবুলকে জিজ্ঞাসাবাদ চলছে।
