যন্তর মন্তরের বিক্ষোভ আন্দোলন এবার ভিডিও গেমে!
ককরোচ জনতা পার্টির (সিজেপি) তরফে রাজধানীর যন্তর মন্তরে হওয়া গত ১০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশের আদলে এবার এল নতুন ভিডিও গেম। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এই গেম তৈরি করেছেন এক ইনস্টাগ্রাম ইউজার @bugswriter। ভিডিও গেমের নাম যন্তর মন্তর চলো। গেমের লিংক মিলবে mantarjantar.com থেকে।
গেমের নিয়ম অনুযায়ী, দু’টি মুখ্য ভূমিকা থাকছে। আন্দোলনকারী এবং পুলিশ। যিনি আন্দোলনকারীর ভূমিকা নেবেন বা তার হয়ে খেলবেন তাঁকে জমায়েত তৈরি করতে হবে। তারপর পুলিশ অফিসারদের, একে একে গেমে পাশ কাটিয়ে পৌঁছতে হবে একেবারে যন্তর মন্তরের কেন্দ্রে। এটা করতে পারলেই গেম জিতে নেবেন প্লেয়ার।
গেমটি যিনি তৈরি করেছেন, তাঁর মতে- খেলায় সবচেয়ে জরুরি হল জমায়েত কত বড় হচ্ছে বা সংখ্যায় কত হচ্ছে, তা দেখা। জমায়েত যদি বড় হয়, তা হলে প্লেয়ার তথা খেলোয়াড়ের পক্ষে ব্যারিকেড পেরিয়ে গন্তব্যের কাছে পৌঁছতে সুবিধা হবে। গেমে ‘জোম্যাটো রাইড’ বলেও একটি বিকল্প রয়েছে। ইনস্টাগ্রাম ভিডিওয় তিনি আরও জানিয়েছেন যে, এই গেমে প্লেয়ারদের একটি দল তৈরি করে এগোতে হবে। পুলিশকে পাশ কাটিয়ে এগোতে হবে। এবং ব্যারিকেড টপকে এগোতে হবে। তবেই গন্তব্যে পৌঁছনো সম্ভব হবে।
গেম খেলার উদ্দেশ্য-সমস্ত বাধা অতিক্রম করে এক স্টপ থেকে অন্য স্টপে এগিয়ে যাওয়া, গন্তব্যের অভিমুখে। বাধার মুখে পড়ে আটকে গেলেই গেম খতম। অন্যদিকে পুলিশের হয়ে যিনি খেলবেন, তার কাজ হবে আন্দোলনকারীকে আটকানো এবং তাঁকে গন্তব্যে পৌঁছতে না দেওয়া। সমাজমাধ্যমে এই গেম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে
जंतर मंतर पर जो कुछ भी हुआ, एक बंदे ने उसका गेम ही बना डाला https://t.co/maJ7qmWFSd
— Alka Maurya (@MauryaAlka76391) October 16, 2026
