কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত বেড়ে ১৯, আহত ২৫
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ এএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০২ এএম
ছবি: সংগৃহীত
-->উত্তর কলকাতার একটি দুর্গাপূজা মণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির মধ্যে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও একটি শিশু রয়েছে। এ ছাড়া এই ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমীর সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিপর্যয় মোকাবিলা দল দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করে। পূজা কমিটির আয়োজকসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন
এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা করে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং আহতদের দেখতে তার পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেছেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীসহ প্রশাসনিক কর্মকর্তারা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। সূত্র: এনডিটিভি
আজহার/
আরও পড়ুন
ইউরোপীয় কূটনীতিক ও ফরাসি মেয়রের ওপর ইসরায়েলি হামলা
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ এএম
ছবি: সংগৃহীত
-->দখলকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহকালে ইউরোপীয় কূটনীতিক, ফিলিস্তিনি কৃষক এবং সেখানে সংহতি জানাতে যাওয়া এক ফরাসি মেয়রের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা।
শনিবার (১৭ অক্টোবর) এই ন্যক্কারজনক ঘটনার পর বেলজিয়ামসহ বিভিন্ন দেশ তীব্র নিন্দা জানিয়েছে এবং বসতিস্থাপনকারীদের সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এর আগে গত শুক্রবার মুখোশধারী বসতিস্থাপনকারীরা ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহ কার্যক্রমের খবর সংগ্রহ করার সময় আমেরিকান চিত্রসাংবাদিক হেইডি লেভিনের ওপরও হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন
এদিকে শনিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন যে, ইউরোপীয় কূটনীতিকদের ওপর হামলার বিষয়ে কোনো জোরালো প্রমাণ নেই। তার এই বক্তব্যে মনে হচ্ছে, ঘটনাটিকে তিনি একটি সমন্বিত অপপ্রচারের অংশ হিসেবে ইঙ্গিত করার চেষ্টা করছেন।
তাইবে এলাকায় ফ্রান্স, বেলজিয়াম ও পোল্যান্ডের কূটনীতিকদের বহনকারী গাড়িগুলো মুখোশধারী বসতিস্থাপনকারীদের হামলার মুখে পড়ে। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, একটি কূটনৈতিক গাড়িতে পাথর ছুড়ছে হামলাকারীরা এবং এর জানালার কাঁচ ভেঙে ফেলা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সাতজন মুখোশধারী বসতিস্থাপনকারী গাড়িটি ঘিরে ধরে পরিচয়পত্র দেখতে চায় এবং পরে হামলা চালায়।
উত্তর ফ্রান্সের ঔলনো-এমেরি শহরের ৭৮ বছর বয়সী মেয়র বার্নার্ড বোডউক্স জানান, স্থানীয় ফিলিস্তিনি কৃষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে জলপাই তুলতে গেলে মুখোশধারীরা তার ওপর হামলা চালায়। রয়টার্সকে তিনি বলেন, ‘আমাকে মাটিতে ফেলে দেওয়া হয়।’
এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, হামলাকারীরা তাকে লোহা দিয়ে আঘাত করে এবং ফ্রান্সের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করে। ইসরায়েলি সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘আমার মনে হয় বসতিস্থাপনকারীরা যেভাবে আচরণ করছে, তাতে ইসরায়েলি সরকারের এক ধরণের প্রশ্রয় রয়েছে।’
বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রাভোট এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দখলদার শক্তি হিসেবে ইসরায়েলি কর্তৃপক্ষের দায়িত্ব ফিলিস্তিনিদের সুরক্ষা দেওয়া, কূটনীতিক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের বিচারের আওতায় আনা। তিনি এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বলেন, ‘সহিংস বসতিস্থাপনকারীদের বিচারহীনতার সংস্কৃতি এবার শেষ হওয়া উচিত।’
অন্যদিকে, ফিলিস্তিনি ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ এই ঘটনাকে ফিলিস্তিনিদের প্রতিদিনকার ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের’ আরেকটি উদাহরণ বলে অভিহিত করেছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আজহার/
আরও পড়ুন
দ্রুত গলছে ‘ডুমসডে হিমবাহ’, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের ঝুঁকি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ এএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪২ এএম
অ্যান্টার্কটিকার ‘ডুমসডে হিমবাহ’-এর নাসার তোলা একটি ছবি। সংগৃহীত
-->বিজ্ঞানীদের ধারণার চেয়ে দ্রুত গলছে অ্যান্টার্কটিকার পশ্চিমাঞ্চলে অবস্থিত ‘ডুমসডে হিমবাহ’ নামে পরিচিত থোয়াইটস । উষ্ণ সমুদ্রের পানি হিমবাহটির নিচে প্রবেশ করে বরফ গলিয়ে দিচ্ছে। এতে ২১০০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আগের পূর্বাভাসের দ্বিগুণ বাড়তে পারে। চলতি সপ্তাহে বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার কমিউনিকেশনসে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষকরা যৌথভাবে গবেষণাটি পরিচালনা করেছেন।
গবেষণায় বলা হয়েছে, থোয়াইটস হিমবাহের বরফ গলার কারণে ২১০০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩০ মিলিমিটার বা প্রায় ১ দশমিক ২ ইঞ্চি বাড়তে পারে। নতুন গবেষণায় দেখা গেছে, এই হিমবাহের বরফ গলার গতি বিজ্ঞানীদের ধারণার চেয়েও বেশি।
গবেষকরা বলছেন, হিমবাহটির নিচে উষ্ণ সমুদ্রের পানি প্রবেশের প্রক্রিয়া এতদিন পুরোপুরি বোঝা যায়নি। নতুন কম্পিউটার মডেলের মাধ্যমে সেই
প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন
থোয়াইটস হিমবাহ কী এবং কেন গুরুত্বপূর্ণ?
থোয়াইটসকে ‘ডুমসডে গ্লেসিয়ার’ বা ‘বিপর্যয়ের হিমবাহ’ বলা হয়। এটি পৃথিবীর সবচেয়ে প্রশস্ত হিমবাহ। এর আয়তন প্রায় ১ লাখ ৯২ হাজার বর্গকিলোমিটার। আয়তনের দিক থেকে এটি আফ্রিকার দেশ সেনেগালের প্রায় সমান। এমনকি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের চেয়েও বড়। হিমবাহটি অ্যান্টার্কটিকার পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত মেরি বার্ড ল্যান্ডের ওয়ালগ্রিন উপকূলে অবস্থিত। এটি পশ্চিম অ্যান্টার্কটিকার বিশাল বরফস্তরের অংশ।
এই বরফস্তরে আরও অনেক হিমবাহ রয়েছে। পুরো বরফস্তরের আয়তন থোয়াইটসের প্রায় ১৪ গুণ। ১৯৪৭ সালে প্রথম থোয়াইটস হিমবাহের মানচিত্র তৈরি করা হয়। প্রয়াত মার্কিন হিমবাহবিজ্ঞানী ফ্রেডরিক টি থোয়াইটসের নামে এর নামকরণ করা হয়েছে। তবে তিনি নিজে কখনো হিমবাহটি পরিদর্শন করেননি।
১৯৮০-এর দশকে বিজ্ঞানীরা প্রথম জানতে পারেন, থোয়াইটস দ্রুত গলছে। এর পর থেকেই হিমবাহটির পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশাল আয়তনের কারণে থোয়াইটসের সম্পূর্ণ ধস বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ভয়াবহভাবে বাড়িয়ে দিতে পারে। তবে বিজ্ঞানীরা মনে করছেন না, আগামী কয়েক দশকের মধ্যেই হিমবাহটি পুরোপুরি ধসে পড়বে। এমন ঘটনা ঘটতে আরও কয়েক দশক কিংবা কয়েক শতাব্দীও লেগে যেতে পারে।
থোয়াইটস ও পাইন আইল্যান্ডের মতো হিমবাহগুলো পশ্চিম অ্যান্টার্কটিকার বরফস্তরকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাইন আইল্যান্ড হিমবাহটি পশ্চিম অ্যান্টার্কটিকা থেকে আমুন্ডসেন সাগরের পাইন আইল্যান্ড উপসাগরে প্রবাহিত হয়।
এই হিমবাহগুলো বিশাল বরফস্তরের সামনের দিকে প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে। ফলে ভেতরের বরফ দ্রুত সমুদ্রে নেমে যেতে পারে না। কিন্তু এসব হিমবাহ গলে গেলে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফস্তর আরও অস্থিতিশীল হয়ে পড়তে পারে। পুরো বরফস্তর গলে গেলে বিশ্বের বহু উপকূলীয় শহর পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রায় ৪ শতাংশের জন্য থোয়াইটস হিমবাহের বরফগলা দায়ী।
বিভিন্ন গবেষণার হিসাবে ২০০০ সাল থেকে হিমবাহটি এক লাখ কোটি টনের বেশি বরফ হারিয়েছে। এখনো প্রতিবছর প্রায় পাঁচ হাজার কোটি টন বরফ হারাচ্ছে এটি।
হিমবাহটি কেন গলছে?
বিজ্ঞানীদের মতে, থোয়াইটস হিমবাহ গলার প্রধান কারণ উষ্ণ সমুদ্রের পানি। এই পানি হিমবাহের নিচে প্রবেশ করে বরফ গলিয়ে দিচ্ছে। জলবায়ু পরিবর্তনে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে। বিশেষ করে কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।
এর প্রভাব পড়ছে মেরু অঞ্চলের হিমবাহগুলোতে। ২০১৯ সালে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি থোয়াইটস হিমবাহের নিচে একটি বিশাল ফাঁপা জায়গার সন্ধান পায়। পানির নিচে থাকা ওই গহ্বরের আয়তন নিউইয়র্কের ম্যানহাটান এলাকার প্রায় দুই-তৃতীয়াংশের সমান। সূত্র: আল-জাজিরা
আরও পড়ুন
কলকাতায় পূজামণ্ডপে বিপর্যয়, ১৭ জনের মৃত্যুর খবর
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:০০ পিএম
আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ১১:০১ পিএম
ছবি: সংগৃহীত
-->উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের দুর্গাপূজা মণ্ডপে অতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে বহু মানুষ আহত হয়েছে। এতে অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রশাসনের পক্ষ থেকে হতাহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমীর সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
চোরবাগান সর্বজনীনের দুর্গাপূজা মণ্ডপে ভিড়ের চাপে সৃষ্ট বিশৃঙ্খলায় হতাহতের ঘটনায় তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। পরিস্থিতি পরিদর্শনে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ৪০ থেকে ৫০ জনকে সেখানে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১১ জনকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের সহায়তায় ১৮০০৩৪৫৫৬৭৮ নম্বরে টোল ফ্রি হেল্পলাইন চালু করেছে রাজ্য সরকার।
সপ্তমীর সন্ধ্যায় উত্তর এবং মধ্য কলকাতায় ঝুম বৃষ্টি শুরু হয়। রাস্তায় তৈরি হয় তীব্র যানজট। সে সময় চোরবাগানে মণ্ডপের ভিতরে হুড়োহুড়ি শুরু হয়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বৃষ্টি থেকে বাঁচতে মণ্ডপের ভিতরে প্রবেশের চেষ্টা করেন লাইনে দাঁড়িয়ে থাকা বহু মানুষ। তারা পরস্পরকে ঠেলাঠেলি করতে থাকেন। তাতেই কয়েক জন মণ্ডপের ভিতরে বৃত্তাকার পথে পড়ে যান। এরপর এ ঘটে।
এসএন/
আরও পড়ুন
নেহা বোরা মুক্ত, অভিজিৎ দিপককে শর্তসাপেক্ষ জামিন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম
আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৭ পিএম
ছবি: সংগৃহীত
-->ভারতের দিল্লিতে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। তবে ভোটের কারচুপির অভিযোগে আন্দোলনকে কেন্দ্র করে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে দিল্লির একটি আদালত শর্তসাপেক্ষ মুচলেকায় তাকেও জামিনের নির্দেশ দেন।
দিল্লি পুলিশ জানায়, আইনি আনুষ্ঠানিকতা শেষে নেহা বোরাকে মুক্তি দেওয়া হলেও অভিজিৎ দিপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) নির্দিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হয়। তবে দিপককে আটকের পর তার অবস্থান কিংবা আটকের কারণ স্পষ্ট না করায় ক্ষোভ প্রকাশ করে সিজেপি নেতৃত্ব।
শুক্রবার (১৬ অক্টোবর) নয়াদিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তেরঙ্গা’ শীর্ষক একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলেন অভিজিৎ দিপক।
আরও পড়ুন
কর্মসূচি শুরুর আগেই নিজ বাসা থেকে তাকে এবং যন্তর মন্তরের কাছ থেকে নেহা বোরাকে আটক করে পুলিশ। একই আন্দোলনের জেরে সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পাঁচ দিনের কারা হেফাজতে পাঠানো হয়েছে।
মুক্তি পাওয়ার পরই দিল্লি পুলিশ এবং বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আইসার সভাপতি নেহা বোরা। তার অভিযোগ, বেআইনিভাবে আন্দোলনকারীদের আটক করা হচ্ছে। ভোটার তালিকার বিতর্কিত বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বন্ধের দাবিও জানিয়েছেন তিনি। পাশাপাশি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং তাকে জেলে পাঠানোর দাবিও তুলেছেন।
এএফ/
