ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দিপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে দিল্লিতে 'লেহরা দো তিরঙ্গা' (পতাকা উত্তোলন) র্যালিতে যোগ দেওয়ার ঠিক কয়েক মিনিট আগে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
এর আগে, শুক্রবার দুপুরে জাতীয় পতাকা নিয়ে ‘তিরঙ্গা যাত্রা’ বের না করার জন্য নির্দেশ দিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকের নয়াদিল্লির বাড়িতে গিয়েছিল দিল্লি পুলিশ।
নির্বাচনী অনিয়মের প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সাধারণ জনগণ ও সমর্থকদের শুক্রবার (১৬ অক্টোবর) সেন্ট্রাল পার্কে একত্রিত হয়ে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটির এই পদযাত্রার পেছনে আরেকটি কারণ হলো- সংগঠনটির সদস্য সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার গ্রেপ্তার।
গত ১৩ অক্টোবর ঐতিহাসিক যন্তর মন্তরকে আন্দোলনের স্থান হিসেবে বাতিল ঘোষণা করার পরদিন তারা জাতীয় পতাকা হাতে সেখানে প্রবেশ করলে আদালত তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়।
