ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

উপজেলার বক্তপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সজিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার অপরাহ্ণে গহিরা-ফটিকছড়ি আঞ্চলিক সড়কের বখতপুর-করলিয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব উপজেলার রোসাংগিরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনুর বাড়ির মোহাম্মদ রফিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রায়হান ও সজিব মোটরসাইকেল যোগে আজাদী বাজার থেকে নানুপুরের দিকে যাচ্ছিলেন। পথে বখতপুর-করলিয়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটর সাইকেলের দুই আরোহী ও অটোরিকশার চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সজিবকে মৃত ঘোষণা করেন।
আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সজিবের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই বিভাগের আরো খবর






