ব্যবসা শুরু করতে তরুণ উদ্যোক্তারা পেতে পারেন সর্বোচ্চ ২০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় দেশের আরও ৫৬ জেলায় আগামী ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। এই কর্মসূচিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদানের সুযোগ রয়েছে। আবেদন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
