মোহনবাগানের নতুন জার্সি।ছবি: রাতুল মণ্ডল
Published on
:
1 min read
মোহনবাগান সম্প্রতি নিজেদের নতুন জার্সির ছবি প্রকাশ করেছে। পুরো জার্সিটা সাদা। গলায় মেরুনের বর্ডার থাকলেও, সবুজের দেখা মিলল না। সবুজ-মেরুন থেকে কি পুরোপুরি বাদ হয়ে গেল সবুজ রংটাই? প্রশ্ন তুলেছেন দলের সমর্থকেরা। যা নিয়ে বেশ বিতর্কও শুরু হয়েছে। এ দিকে সোমবার থেকেই ISL অভিযান শুরু করছে মেরিনার্সরা। তাদের প্রথম ম্যাচ গুয়াহাটিতে, নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে।