ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি
জার্নাল ডেস্কঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন (এসপিএফ)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাকে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি প্রদান করা হবে। বিষয়টি স্টার নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) ড. আলমোজাদ্দেদী আলফেসানী।
এছাড়া, সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্টফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে।
একাডেমিক কাউন্সিলের সুপারিশের আলোকে সিন্ডিকেটের এক সভায় এব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহামন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সমাবর্তনে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন।
উক্ত সমাবর্তনে ২০ নভেম্বর ২০২২ তারিখ থেকে ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফল অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তগণ অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তনে অংশগ্রহণকারীদের আবেদন কার্যক্রম আগামী ০১ নভেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হবে এবং ৩০ নভেম্বর ২০২৬ তারিখে শেষ হবে।
বাংলাদেশ জার্নাল/জে
