সিলেটের বালাগঞ্জে ১০ বছর বয়সের এক শিশুকে ধর্ষণ মামলায় সুমেল খাঁ (৪০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আরও ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রুবাইয়া ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মোস্তাক আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সুমেল খাঁ সিলেট জেলার বালাগঞ্জ থানার গোপকান গ্রামের তইমুজ খাঁ’র ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৫ নভেম্বর রাতে বালাগঞ্জ উপজেলা হাসপাতালের দ্বিতীয় তলার ১৩ নম্বর মহিলা ওয়ার্ডে ১০ বছর বয়সের শিশুকে ধর্ষণ করেন সুমেল খাঁ। এই ঘটনায় ঘটনার পরদিন শিশুটির চাচা বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার আদালত মামলার রায় ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সিলেট জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তাক আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় সুমেল খাঁ-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আহমেদ জামিল/এনএইচআর/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
