প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:০০ পিএম
রাজবাড়ীর পাংশা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে "ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি" প্রতিপাদকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় র্যালী শেষে ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে অগ্নি নিরূপণ মহড়া অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ চাঁদ আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী সরদার, উদয়পুর হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন দুর্যোগের প্রাক্কালে আমাদের সকলের প্রস্তুতি গ্রহণ করা উচিত যাতে করে দুর্যোগের কবলে না পরি এজন্য সকলকেই সচেতন থাকতে হবে।
