তানিয়া আক্তার, জামালপুর
N/A
প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৯:১৯ পিএম
আপডেট : বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৯:১৭ এএম
অনলাইন সংস্করণ
জামালপুরে ১০০ নারী...
সাংবাদিক আলিফ হত্যার...
বিদ্যালয়ে ধস্তাধস্তির ঘটনায়...
‘নির্বাচন না হলে...
পাঁচ বছরে ৫০...
জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক
-
9 Shares
- প্রিন্ট
জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ মিজানুর রহমান অপূর্ব (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
আটক মিজানুর রহমান অপূর্ব বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ২২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার বিকেলে জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, মাদক উদ্ধার ও আটকের ঘটনায় মঙ্গলবার বকশীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন
