আমার কাগজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎকার নেওয়া হবে।
ইতোমধ্যে যেসব প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন, তাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর (বৃহস্পতিবার) সংরক্ষিত নারী আসনের এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
The post নারী আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ appeared first on দৈনিক আমার কাগজ.
